নতুন কৌশলে অর্থ প্র/তা/রণা

টেক

নতুন কৌশলে অর্থ প্র/তা/রণা

প্রযুক্তিনির্ভর নতুন কৌশলে বাড়ছে এসএমএসভিত্তিক অর্থ প্র/তা/রণা। প্রতারকরা ‘আইএমএসআই ক্যাচার’ বা ভুয়া টাওয়ার ব্যবহার করে মোবাইল ফোনকে জোরপূর্বক টু-জি নেটওয়ার্কে নামিয়ে এনে ভুয়া ব্যাংক ও কেওয়াইসি বার্তা পাঠাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, টু-জি নেটওয়ার্ক তুলনামূলক কম সুরক্ষিত হওয়ায় প্রেরকের পরিচয় জাল করা সহজ। ফলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, বিদ্যুৎ বিল বকেয়া, কুরিয়ার আটকে থাকার মতো বার্তা পাঠিয়ে ব্যবহারকারীদের লিংকে ক্লিক করানো হয়।

একবার লিংকে ক্লিক করলেই ওটিপি ও ব্যাংক তথ্য হাতিয়ে নিয়ে মুহূর্তে অ্যাকাউন্ট খালি করে দেওয়া সম্ভব।

নিরাপদ থাকতে টু-জি বন্ধ রাখা, অচেনা লিংক এড়িয়ে চলা এবং অফিসিয়াল অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা।

#অর্থ_প্রতার/ণা #সাইবার_নিরাপত্তা #এসএমএস_স্ক্যাম #ডিজিটাল_সতর্কতা
#CyberFraud #SMSScam #OnlineSafety #DigitalSecurity #FinancialFraud

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *