ঢাকায় প্রচারে তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় শেষ মুহূর্তের প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইসিবি চত্বরে পথসভা করে তিনি ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান।
পথসভায় নিজেকে ‘এলাকার সন্তান’ হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, এই এলাকায় তার শৈশব কেটেছে এবং এলাকার মানুষের সুখ-দুঃখ তিনি কাছ থেকে দেখেছেন। ঢাকার মানুষ যদি তাকে ও বিএনপিকে জয়যুক্ত করে, তবে রাজধানীসহ সারাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, ঢাকায় মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে, বুক ভরে শ্বাস নিতে পারে—সেই পরিবেশ নিশ্চিত করা হবে। এ সময় তিনি রাজধানীতে খেলার মাঠ নির্মাণ ও ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করার প্রতিশ্রুতি দেন।
#ঢাকা১৭ #নির্বাচন #ধানের_শীষ
#DhakaElection #BNP #VoteCampaign

