তিতুমীর কলেজে ছাত্রদল–শিবির সং/ঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশ
ঢাকা: রাজধানীর তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল ও জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের মধ্যে সং/ঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সং/ঘর্ষ শুরু হলে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তে/জনা ছড়িয়ে পড়ে।
বনানী থানা পুলিশ জানায়, সং/ঘর্ষের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয় এবং কলেজের সামনে যান চলাচলও সচল হয়ে যায়।
ঘটনাস্থলে থাকা এসআই জুয়েল সরকার জানান, সং/ঘর্ষ কলেজের ভেতরে হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত।
ডিএমপি বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান বলেন, ব্যানার টানানোকে কেন্দ্র করেই দুটি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। তবে কোন ব্যানার বা কোন পক্ষ তা টানাতে গিয়েছিল—এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সং/ঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে কারা আ/হত হয়েছেন বা তাদের অবস্থা সম্পর্কে পুলিশ বিস্তারিত জানাতে পারেনি।

