দ্রুততম ২৫০ উইকেট এর মাইলফলক স্পর্শ করলেন তাইজুল
টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক পূর্ণ করেছেন তাইজুল মাত্র ৫৭তম টেস্টে ই কীর্তির মধ্য দিয়ে ইতিহাসে জায়গা করে নিলেন তিনি এবং বাঁ-হাতি স্পিনার হিসেবে তিনি যৌথভাবে সবচেয়ে দ্রুততম ২৫০ উইকেট নিয়েছেন। এর আগে শ্রীলঙ্কান কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক স্পিন কোচ রঙ্গনা হেরাথ ৫৭ টেস্টে ২৫০তম উইকেট শিকার করেছিলেন। যা বাঁ-হাতি স্পিনার হিসেবে সবচেয়ে দ্রুততম। সমান টেস্টে তার রেকর্ডে ভাগ বসিয়েছেন তাইজুল। এ ছাড়া পাকিস্তানি ডানহাতি লেগস্পিনার দানেশ কানেরিয়াও ৫৭তম টেস্টে ২৫০ উইকেট পেয়েছিলেন। সবমিলিয়ে তাদের ওপরে আছেন ৪ স্পিনার। সবমিলিয়ে টেস্টে দ্রুততম ২৫০ উইকেট শিকারের রেকর্ডটি ভারতীয় তারকা রবীচন্দ্রন অশ্বিনের। তিনি মাত্র ৪৫ টেস্টে ওই বিশ্বরেকর্ড গড়েন। তাইজুল-হেরাথ-কানেরিয়ার আগে ওই তালিকায় আছেন ৪ স্পিনার, অশ্বিন ছাড়া বাকিরা হলেন– মুত্তিয়া মুরালিধরন (৫১), শেন ওয়ার্ন (৫৫), অনিল কুম্বলে (৫৫)। ৫৭তম টেস্টে ২৫০ উইকেট পাওয়া বোলারের সংখ্যা ৬ জন। যেখানে তাইজুল সর্বশেষ নাম। তাদের ওপরে আছেন সবমিলিয়ে আরও ১৫ জন।
মিরপুর টেস্টের চতুর্থ দিনে গতকাল আয়ারল্যান্ডের ৩ উইকেট নিয়েছিলেন তাইজুল। তখন টেস্টে তার উইকেট ছিল ২৪৯টি। আজ অ্যান্ডি ম্যাকব্রাইনকে এলবিডব্লিুউ’র ফাঁদে ফেলে মাইলফলক পূর্ণ করেন ৩৩ বছর বয়সী এই তারকা।এর আগে তাইজুল চলমান এই টেস্টেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারে সাকিবকে ছাড়িয়ে যান। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক টেস্ট ক্যারিয়ারে খেলেছেন ৭১ ম্যাচ। তার চেয়ে ১৪ টেস্ট কম খেলেই সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেলেন তাইজুল। সাকিব অবশ্য কেবল বিশেষজ্ঞ স্পিনারই নন, লম্বা সময় অলরাউন্ডার হিসেবে টাইগার ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন।

