বিসিবির কঠোর পদক্ষেপে আসন্ন বিপিএলে চিটাগং কিংসকে নিয়ে অনিশ্চিয়তা

খেলাধুলা
বিসিবির কঠোর পদক্ষেপে আসন্ন বিপিএলে চিটাগং কিংসকে নিয়ে অনিশ্চিয়তা
এবারে বিপিএল কেমন হবে সেটা নিয়ে দেখা যাচ্ছে নানা সংশয় কারণ অনেক ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দেনা পাওনা সংক্রান্ত কিংবা আইনি জটিলতা এখনো ঠিক মতো কাটিয়ে উঠতে পারেনি।
সবশেষ বিপিএলে ফাইনাল খেলা চিটাগং কিংসকে আর দেখা যাবে না আসন্ন দ্বাদশ বিপিএলে। এমনকি আগামী পাঁচ মৌসুমের জন্য এই ফ্র্যাঞ্চাইজিকে বিপিএল থেকে বাদ দিয়েছে বিসিবি। কিংসের কাছে বকেয়া পাওনা এবং পুরোনো আইনি জটিলতার কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
তবে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি নেয়ার দৌড়ে আছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড।বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন, প্রাথমিক যাচাই-বাছাই প্রক্রিয়ায় চিটাগং কিংসসহ আরও কিছু প্রতিষ্ঠান শর্ত পূরণ করতে পারেনি। তবে কিংসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার মূল কারণ হলো তাদের বকেয়া পাওনা। বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন রহমান জানান,‘তাদের (চিটাগং কিংস) বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের কাছ থেকে টাকা উদ্ধার করার জন্য যত আইনি প্রক্রিয়া কোনোটা আমরা বাদ রাখছি না। আমরা কঠিন আইনি ব্যবস্থা নিচ্ছি।’
মূলত আগের আসর গুলোতে বকেয়া পরিশোধ আইনি জটিলতা নিয়ে নানা ধরণের অভিযোগ দায়ের হওয়ার বিপিএল তার শুরুর দিকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সেজন্যই বিসিবি এবার ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে কঠোর ভাবে অবস্থান নিয়েছে পুরোনো গৌরব এবং স্বচ্চতা ফিরিয়ে আনতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *