ভাই হারালেন জিম্বাবুয়ের টি–টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজা
জিম্বাবুয়ের টি–টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজার ছোট ভাই মুহাম্মদ মাহদি আর নেই। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) বুধবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, মাহদি গত ২৯ ডিসেম্বর হারারেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তার বয়স ছিল ১৩ বছর।a
সংক্ষিপ্ত বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট জানায়, জন্মগতভাবে মাহদি হিমোফিলিয়ায় আক্রান্ত ছিলেন। এটি একটি জটিল শারীরিক অবস্থা, যেখানে রক্ত জমাট বাঁধার ক্ষমতা অত্যন্ত কম থাকে এবং সামান্য আঘাতেও অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। সাম্প্রতিক স্বাস্থ্যগত জটিলতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সোমবার মাহদির মৃত্যু হয় এবং পরদিন মঙ্গলবার হারারেতেই তাকে দাফন করা হয়েছে। এ শোকাবহ সময়ে সিকান্দার রাজা ও তার পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
জেডসি জানায়, ‘জিম্বাবুয়ে টি–টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজা ও তার পরিবারের প্রতি জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে। তার প্রিয় ছোট ভাই মুহাম্মদ মাহদি ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে হারারেতে ১৩ বছর বয়সে ইন্তেকাল করেছে।’
আরও বলা হয়, ‘৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে হারারেতে ওয়ারেন হিলস কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এই গভীর শোকের সময়ে সিকান্দার রাজা ও তার পরিবারের সঙ্গে জেডসির বোর্ড, ব্যবস্থাপনা, খেলোয়াড় ও কর্মীরা একাত্মতা প্রকাশ করছে। আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন এবং মুহাম্মদ মাহদির আত্মাকে চিরশান্তি দান করেন।’
#ক্রিকেট #জিম্বাবুয়ে #রাজা
#ভাই #হারিয়েছেন #সিকান্দার
#cricket #zimbabwe #sikander
#Raza #brother #death
#sports #sportsnews #jonodesh #jonodeshwal

