বিএনপির মন্ত্রিসভায় জোটের ৩ নেতা
সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গেছে, জোটের শরিক দল থেকে তিনজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে।
সম্ভাব্যদের তালিকায় রয়েছেন আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি এবং নুরুল হক নুর।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা রয়েছে।
সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার এক-দশমাংশ সদস্য সংসদের বাইরে থেকে নেওয়া যায়। সে হিসেবে টেকনোক্র্যাট কোটায় কয়েকজন অন্তর্ভুক্ত হতে পারেন।
#বিএনপি #মন্ত্রিসভা #বাংলাদেশ_রাজনীতি
#BNPCabinet #BangladeshGovernment #Politics

