ফের কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা, তিন দিন ক্লাস বন্ধ

দেশের খবর
ফের কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা, তিন দিন ক্লাস বন্ধ
তিন দফা দাবিতে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত এ কর্মসূচি চলবে। কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
তিন দফা দাবি
১. সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান
২. শতভাগ বিভাগীয় পদোন্নতি
৩. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা
সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম বলেন, দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে আলোচনা চললেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়েই পূর্ণদিবস কর্মবিরতিতে যেতে হচ্ছে। তিনি আরও জানান, দাবি পূরণ না হলে বার্ষিক পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ার ঘোষণা রয়েছে।
ঐক্য পরিষদের আহ্বায়ক শাহীনূর আকতার জানান, ২২ নভেম্বর পর্যন্ত সরকারের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু কোনো উদ্যোগ দেখা না যাওয়ায় এবার কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে।
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকসংখ্যা
বিদ্যালয়: ৬৫,৫৬৭টি
শিক্ষক: ৩,৮৪,০০০ জন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রধান শিক্ষক ও কিছু গ্রেডের শিক্ষকদের পদোন্নতি দিলেও সহকারী শিক্ষকরা এতে অসন্তুষ্ট। তাদের অভিযোগ, সমমানের ডিগ্রি থাকা সত্ত্বেও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, কৃষি অফিসার, নার্স, SI, এমনকি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড পেলেও প্রাথমিকের সহকারী শিক্ষকরা এখনো ১৩তম গ্রেডে থেকে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *