আজকের স্বর্ণের দাম কমল

দেশের খবর সর্বশেষ

আজকের স্বর্ণের দাম কমল

টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে আবারও স্বর্ণের দামে দরপতন দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কিছুটা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের বাজার পরিস্থিতি বিবেচনায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই সারা দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হয়েছে।

শুধু ২২ ক্যারেট নয়, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও আনুপাতিক হারে কমানো হয়েছে। চলতি বছরে এ নিয়ে ২৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১০ বার কমেছে। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

#আজকের_স্বর্ণের_দাম #স্বর্ণের_ভরি #বাংলাদেশ
#GoldPriceToday #GoldRateBangladesh #22KGold

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *