হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎ/সকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। রোববার রাত ৮টার দিকে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎ/সক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
এভারকেয়ার হাসপাতালের সামনে গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। দীর্ঘদিন ধরে থাকা হার্ট জটিলতা, স্থায়ী পেসমেকার ও মাইট্রোস্টেনোসিস সমস্যা আরও গুরুতর হয়ে ওঠায় তাকে দ্রুত হাসপাতালে আনা হয়।
তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে কেবিনেই থাকলেও তাকে ইন্টেনসিভভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় সব টেস্ট সম্পন্ন করা হয়েছে এবং প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অ্যান্টিবায়োটিকসহ জরুরি চিকিৎসা শুরু হয়েছে। আগামী ১২ ঘণ্টা তার শারীরিক অবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
হাসপাতালে ভর্তি হওয়ার পর মেডিকেল বোর্ডের এক বৈঠকে বাংলাদেশ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎ/সকরা ভার্চুয়ালি যুক্ত হয়ে চিকিৎসা পরিকল্পনা করেন। বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা চলছে।
ব্যক্তিগত চিকিৎ/সক জাহিদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ে আশঙ্কাজনক কিছু মনে হলেও, সর্বোচ্চ সতর্কতা নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ছেলে তারেক রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণে সরাসরি যুক্ত আছেন।
৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা সমস্যায় ভুগছেন। সর্বশেষ তিনি গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ১১৭ দিন চিকিৎসা শেষে দেশে ফেরেন।
তিনি দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

