বিপিএলে নতুন দল হিসেবে ‘নোয়াখালী এক্সপ্রেস’ আত্মপ্রকাশ

খেলাধুলা
বিপিএলে নতুন দল হিসেবে ‘নোয়াখালী এক্সপ্রেস’ আত্মপ্রকাশ
বিপিএলে যোগ হলো নতুন ফ্র্যাঞ্চাইজি ‘নোয়াখালী এক্সপ্রেস’। গতকাল রাতে দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন দল যুক্ত হয়েছে বিপিএলে। দলটির একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘রাতেই মেইলের মাধ্যমে বিসিবি দল নিশ্চিতের খবর জানিয়েছে। আজ বাকি সবকিছু চূড়ান্ত হবে।’সুতরাং আসন্ন আসরে ৬টি দল নিয়ে ২৬ ডিসেম্বর (সম্ভাব্য) মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।
উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা । তিন দফা পেছানোর পর আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিপিএলের নিলাম। যেখানে প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে প্রথমবারের মতো আয়োজন করা হবে ‘অকশন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *