আ.লী/গ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, বাড়ি-ফ্ল্যাট-জমি জ/ব্দ
পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও ইন্দুরকানী উপজেলা আওয়ামী লী/গের সাংগঠনিক সম্পাদক শেখ আবুল কালাম আজাদ (ইমরান)-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। একই সঙ্গে তার নামে থাকা জমি, ফ্ল্যাট, দোকান ও ভবনসহ একাধিক সম্পদ জব্দের নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের উপসহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম মিন্টু জানান, শেখ আবুল কালাম আজাদের বিরুদ্ধে ৮৬ লাখ টাকার অ/বৈ/ধ সম্পদ অর্জনের অ/ভি/যো/গ রয়েছে। তদন্ত চলাকালীন তিনি দেশত্যাগ বা সম্পদ বিক্রির চেষ্টা করতে পারেন, এজন্য আদালতের কাছে নিষেধাজ্ঞা ও সম্পদ জ/ব্দে/র আবেদন করা হয়।
জব্দকৃত সম্পত্তির মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের ৬ শতাংশ জমি ও চারতলা ভবন, ঢাকার নিউ বেইলি রোডের একটি ফ্ল্যাট, খুলনার দুটি জমি, চামেলিবাগের একটি দোকান ও মাতুয়াইলের ২১ শতাংশ জমি।
স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদ ২০১৬ সালে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন এবং তখন থেকেই এলাকায় ‘দুর্নীতিবাজ নেতা’ হিসেবে পরিচিতি পান।

