কারাগার থেকেই ভোটের লড়াই দুই প্রার্থীর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে দেখা যাচ্ছে ভিন্নধর্মী রাজনৈতিক বাস্তবতা। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন দুই প্রার্থী, যারা বর্তমানে কারাগারে বন্দি। আইনি জ/টিলতা কাটিয়ে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তারা এখন কারাগার থেকেই ভোটের লড়াই চালিয়ে যাচ্ছেন। বিষয়টি স্থানীয় ভোটারদের মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরি করেছে।
কারাবন্দি দুই প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম শিমুল এবং গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া। আশরাফুল আলম শিমুল ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন এবং তার নির্বাচনি প্রতীক ফুটবল। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। অন্যদিকে কাশিমপুর কারাগারে বন্দি থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন কাবির মিয়া, যার বিরুদ্ধে রয়েছে সাতটি মামলা। নির্বাচনি আইন অনুযায়ী, ফৌজদারি অপরাধে কমপক্ষে দুই বছরের দণ্ডপ্রাপ্ত না হলে নির্বাচন করতে বাধা নেই। সে সুযোগেই তারা নির্বাচনি মাঠে রয়েছেন। বিশ্লেষকদের মতে, কারাগার বনাম মাঠের এই লড়াই নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে।
#জাতীয়_নির্বাচন #কারাবন্দি_প্রার্থী #গোপালগঞ্জ
#BangladeshElection #JailPolitics #Gopalganj

