হাইকোর্টেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর জন্য হাইকোর্টেও সুখবর আসেনি। নির্বাচন কমিশনের দেওয়া মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে নির্বাচন কমিশন ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে তার মনোনয়ন বাতিল করে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর করা আপিল মঞ্জুর হওয়ার পর ইসি এই সিদ্ধান্ত দেয়। উচ্চ আদালতও ইসির সিদ্ধান্তে হস্তক্ষেপ না করায় নির্বাচনি মাঠে বড় ধা/ক্কা খেলেন বিএনপির এই প্রার্থী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই রায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
#হাইকোর্ট #নির্বাচন #বিএনপি
#HighCourt #BangladeshElection #BNP

