গণজোয়ারে ভীত মা/ফিয়া গোষ্ঠী: নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণজোয়ার দেখে ভ/য় পেয়ে একটি মা/ফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে তার নির্বাচনী প্রচারণার বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলছে। তিনি অভিযোগ করেন, শাপলাকলির অগ্রযাত্রা থামিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে একটি স্বার্থান্বেষী মহল।
সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম জানান, রোববার গভীর রাতে ঢাকা শহরের ২৩ নম্বর ওয়ার্ডের নূরবাগ মসজিদের পাশে তার একটি বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান এবং বলেন, ব্যানার-বিলবোর্ড ছিঁড়ে গণজোয়ার থামানো যাবে না।
তিনি আরও লেখেন, আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা ও রামপুরার মানুষই এই ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে। ইনশাআল্লাহ জনগণের শক্তির কাছে সব বাধা ভেঙে পড়বে।
#গণজোয়ার #ঢাকা১১ #নির্বাচন
#ElectionCampaign #Dhaka11 #PoliticalNews

