এক্স অ্যাকাউন্ট হ্যাকড হলে যেসব লক্ষণ
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হ্যা/কিংয়ের ঝুঁকিও বাড়ছে। হ্যাকাররা ফিশিং লিংক, দুর্বল পাসওয়ার্ড, ম্যালওয়্যার বা অনিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করে ব্যবহারকারীর লগইন তথ্য হাতিয়ে নেয়। অনেক সময় ব্যবহারকারী বুঝতেই পারেন না যে তার অ্যাকাউন্ট ইতোমধ্যে হ্যা/কড হয়ে গেছে।
হ্যা/কড হলে সাধারণত অ্যাকাউন্ট থেকে অচেনা পোস্ট, স্প্যা/ম লিংক বা বি/টকয়েন স্ক্যা/ম ছড়াতে দেখা যায়। হঠাৎ পাসওয়ার্ড কাজ না করা, অজানা ডিভাইস থেকে লগইন নোটিফিকেশন, ডিরেক্ট মেসেজে অচেনা বার্তা পাঠানো—এসবই হ্যা/কিংয়ের লক্ষণ হতে পারে। কখনো কখনো ব্যাংক বা ক্রেডিট কার্ডে সন্দেহজনক লেনদেনও দেখা যায়।
নিরাপদ থাকতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা এবং কেবল বিশ্বাসযোগ্য অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দ্রুত পদক্ষেপ নিলে বড় ক্ষ/তি এড়ানো সম্ভব।
#এক্স #সাইবার_নিরাপত্তা #হ্যাকিং
#XApp #CyberSecurity #AccountHacked

