ইরানে বিক্ষোভে নিহত ছাড়াল ৩ হাজার
ইরানে দেশজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। শনিবার (১৭ জানুয়ারি) রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ এখন পর্যন্ত ৩ হাজার ৯০ জনের মৃ/ত্যুর তথ্য যাচাই করেছে, যাদের বেশিরভাগই বিক্ষোভকারী।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ব্যাপক দমন-পীড়নের পর রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ আপাতত স্তিমিত। তবে গ্রে/ফতার অভিযান অব্যাহত রয়েছে। গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া আন্দোলন দ্রুত শাসন অবসানের দাবিতে রূপ নেয়। বিশ্লেষকদের মতে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ইরানের সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা। দীর্ঘ ইন্টারনেট শাটডাউনের পর সংযোগ আংশিকভাবে চালু হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।
#ইরান #বিক্ষোভ #আন্তর্জাতিক_সংবাদ
#IranProtests #MiddleEast #WorldNews

