নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত

রাজনীতি

নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত

নির্বাচনি টানাপোড়েনের মধ্যে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিটি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি-সমর্থিত জোট প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে কাজ করতে অস্বীকৃতি জানানোর কারণেই এই দুই উপজেলার কমিটি বিলুপ্ত করা হয়েছে। দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে অবস্থান নেন বলে অভিযোগ রয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

#বিএনপি #নুরুল_হক_নুর #পটুয়াখালী
#BNP #BangladeshElection #PoliticalUpdate

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *