তফশিলের রিট শুনতে অপারগ হাইকোর্ট

রাজনীতি

তফশিলের রিট শুনতে অপারগ হাইকোর্ট

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।

বুধবার (৭ জানুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই সিদ্ধান্ত জানান।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, শুনানি না হওয়ায় আবেদনটি অন্য একটি বেঞ্চে পুনরায় দাখিল করা হয়েছে।

রিটে তফশিলের কার্যকারিতা স্থগিত, তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং নতুন করে নির্বাচনের তফশিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। এই রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

#হাইকোর্ট #নির্বাচন #তফশিল
#HighCourt #ElectionSchedule #Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *