উৎসবের আমেজে প্রথম জকসু ভোট

রাজনীতি

উৎসবের আমেজে প্রথম জকসু ভোট

প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

সকালের দিকেই ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে প্রবেশ করেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন।

ভোটগ্রহণের জন্য ৩৯টি কেন্দ্র ও ১৭৮টি বুথ স্থাপন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবক দল যৌথভাবে দায়িত্ব পালন করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, জকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#জকসু #জবি #শিক্ষার্থী_ভোট #বিশ্ববিদ্যালয়
#JAKSU #JagannathUniversity #StudentElection #CampusPolitics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *