রাফায় সুড়ঙ্গে ৯ ফি/লিস্তিনি যোদ্ধা নি/হতের দাবি ইস/রাইলের

আন্তর্জাতিক রাজনীতি
রাফায় সুড়ঙ্গে ৯ ফি/লিস্তিনি যোদ্ধা নি/হতের দাবি ইস/রাইলের
দক্ষিণ গাজার রাফা শহরের একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতরে ৯ ফি/লিস্তিনি যোদ্ধাকে হ/ত্যা করেছে বলে দাবি করেছে ইস/রাইলি সেনাবাহিনী। শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এ দাবি জানায় তারা। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলো জানায়, ঘটনাটি রাফার পূর্বাঞ্চলে সংঘটিত হয়।
ইস/রাইলি বাহিনীর দাবি, শুধু পূর্ব রাফার ভূগর্ভস্থ কাঠামো থেকেই পালানোর চেষ্টা করা ৩০ জনের বেশি যোদ্ধাকে এরই মধ্যে হ/ত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হা/মাস।
স্থানীয় সূত্রে জানা যায়, রাফার একটি বড় সুড়ঙ্গে প্রায় ২০০ হা/মাস যোদ্ধা আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে অনুরোধ করা হলেও তেল আভিভ এখনো সাড়া দেয়নি।
রাফা গাজার এমন এলাকায় রয়েছে, যা এখনো ইস/রাইলি বাহিনীর নিয়ন্ত্রণে। গত অক্টোবরে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় হা/মাস-ইস/রাইল যুদ্ধবিরতি চুক্তি হলেও বাস্তবে উত্তেজনা কমেনি। বন্দি বিনিময়, গাজা পুনর্গঠন ও নতুন প্রশাসনিক কাঠামো তৈরির বিষয়ও ওই চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইস/রাইলি হামলায় প্রায় ৭০ হাজার মানুষের মৃ/ত্যু হয়েছে বলে ফি/লিস্তিনি সূত্র জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *