নীলফামারীতে বেড়েছে শীতের তীব্রতা, শৈত্যপ্রবাহের ইঙ্গিত

দেশের খবর
নীলফামারীতে বেড়েছে শীতের তীব্রতা, শৈত্যপ্রবাহের ইঙ্গিত
উত্তরের জেলা নীলফামারীতে বাড়ছে শীতের দাপট। কমে আসছে তাপমাত্রা, ভোর-সন্ধ্যায় বইছে হিমেল বাতাস। মাঠের ফসল ও ঘাসের ডগায় জমছে শিশির, আর রাত গভীর হলে বাড়ছে ঠান্ডার প্রভাব।
শনিবার ২৯ নভেম্বর ডিমলা আবহাওয়া অফিস জানায়, আজ ভোরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এতে শীতের উপস্থিতি আরও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
জেলা শহর ঘুরে দেখা গেছে— সকালে ঘন কুয়াশা, রাস্তায় মোটরসাইকেল ও গাড়ি চালাতে লাইট জ্বালাতে হচ্ছে। ভোর ও রাতের দিকে শীত অনেক বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মোটরসাইকেলচালক আলিম জানান, ভোরে কাজে বের হলেই প্রচণ্ড ঠান্ডা লাগে। কুয়াশার কারণে গতি কমিয়ে চলতে হচ্ছে।
ডিমলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আমজাদ হোসেন বুলবুল বলেন, আপাতত শীত ও কুয়াশা দুটিই বাড়ছে। সামনে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *