চাঁপাইনবাবগঞ্জে বিস্ফো/রণে ২ নিহ/ত
রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফো/রণে ২ জন নিহ/ত এবং ৩ জন গুরুতর আহ/ত হয়েছেন।
ঘটনাটি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ঘটে। স্থানীয় সূত্র জানায়, একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি ককটেল বানানোর সময় আকস্মিক বিস্ফো/রণ ঘটে। ঘটনাস্থলেই দুইজনের মৃ/ত্যু হয়। আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা নাশক/তামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
#চাঁপাইনবাবগঞ্জ #বিস্ফো/রণ #নিহ/ত #বাংলাদেশ
#Chapainawabganj #Explosion #BangladeshNews

