ফেব্রুয়ারির প্রথমার্ধে টানা ৮ দিনের ছুটি
ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সুখবর। পবিত্র শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দফায় মোট ৮ দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। সামান্য পরিকল্পনা করলেই টানা ছুটি উপভোগ করা যাবে।
৩ ফেব্রুয়ারি রাতে শবে বরাত এবং ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণার ফলে ৫ ফেব্রুয়ারি একদিন ছুটি নিলেই ৪ দিন ছুটি মিলবে। অন্যদিকে জাতীয় নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকছে, এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও ৪ দিনের ছুটি পাওয়া যাবে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালে মোট ২৮ দিনের সরকারি ছুটি থাকবে।
#সরকারি_ছুটি #ফেব্রুয়ারি_ছুটি #বাংলাদেশ
#PublicHoliday #FebruaryHoliday #Bangladesh

