ফাইবার খেয়েও কোষ্ঠকাঠিন্য কেন?

খাবার লাইফ স্টাইল

ফাইবার খেয়েও কোষ্ঠকাঠিন্য কেন?

অনেকেই মনে করেন, বেশি ফাইবার খেলেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। কিন্তু বাস্তবে দেখা যায়, তিন বেলা ফাইবারসমৃদ্ধ খাবার খেয়েও অনেকে এই সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, ফাইবারের সঙ্গে পর্যাপ্ত পানি না খেলে উল্টো সমস্যা বাড়তে পারে। শরীরে তরলের ঘাটতি থাকলে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার ঠিকমতো কাজ করতে পারে না।

অতিরিক্ত ফাইবার গ্রহণের ফলে পেটফাঁপা, পেটে ক্র্যাম্প, ডায়রিয়া ও অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে। সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে গড়ে ২৫ থেকে ৩৮ গ্রাম ফাইবার যথেষ্ট। তবে কেউ যদি প্রতিদিন ৫০ গ্রামের বেশি ফাইবার গ্রহণ করেন, তাহলে তা শরীরের জন্য ক্ষ/তিকর হতে পারে। তাই ফাইবারের পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি।

#স্বাস্থ্য_টিপস #কোষ্ঠকাঠিন্য #ফাইবার
#HealthTips #Constipation #DietCare

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *