আজ ২৯ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর কমার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দাম সমন্বয় করে গত ২১ নভেম্বর থেকে নতুন দর কার্যকর করেছে, যা আজ ২৯ নভেম্বরও বহাল রয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, তেজাবি স্বর্ণের দাম কমায় সব ক্যারেটের স্বর্ণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম আজ ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। এর আগে এই একই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা।
২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম এখন ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৭০ হাজার ৩১৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৪৭ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণ বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন এবং কারিগরি মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।

