রূপপুরে রুশ নাগরিকের ম/রদে/হ উদ্ধার

আন্তর্জাতিক দেশের খবর

রূপপুরে রুশ নাগরিকের ম/রদে/হ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে এক রুশ নাগরিকের ম/রদে/হ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রিন সিটির ৮ নম্বর ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে রাইবাকভ মাকসিম (৩০) নামে ওই রুশ নাগরিকের নিথর দেহ উদ্ধার করা হয়। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকালে সহকর্মীরা কক্ষে ঢুকে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃ/ত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ সংশ্লিষ্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। দূতাবাসের মাধ্যমে মরদেহ রাশিয়ায় পাঠানো হবে।

#রূপপুর #রুশ_নাগরিক #পাবনা #ব্রেকিং_নিউজ
#Rooppur #RussianCitizen #Pabna #BangladeshNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *