৭ জানুয়ারির মধ্যে হাদি হ/ত্যা মামলার চার্জশিট

রাজনীতি

৭ জানুয়ারির মধ্যে হাদি হ/ত্যা মামলার চার্জশিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হ/ত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যেই দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র সচিব বলেন, মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যেই চার্জশিট আদালতে জমা দেওয়া হবে।

#হাদি_হত্যা #চার্জশিট #স্বরাষ্ট্র_মন্ত্রণালয় #আইনশৃঙ্খলা
#HadiCase #ChargeSheet #HomeMinistry #BangladeshLaw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *