২০২৬ সালে বাজেট ভ্রমণের জন্য আদর্শ হতে পারে বালি
২০২৬ সালে ভ্রমণপ্রেমীদের জন্য ইন্দোনেশিয়ার বালি হতে পারে অন্যতম সেরা গন্তব্য। বাজেট-বান্ধব আবাসন, সুন্দর সৈকত, যোগা রিট্রিট এবং সহজ যাতায়াত সুবিধার কারণে একা, পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে ভ্রমণের জন্য বালি বেশ জনপ্রিয়।
বালিতে সাশ্রয়ী Airbnb থেকে শুরু করে বুটিক হোটেল—সব ধরনের থাকার ব্যবস্থা রয়েছে। সাধারণত রাতপ্রতি ১৫ থেকে ৩০ ডলারের মধ্যেই ভালো আবাসন পাওয়া যায়।
খাবারের ক্ষেত্রেও বালি তুলনামূলক সস্তা। স্থানীয় খাবার নাসি কামপুর বা মি গোরেং পাওয়া যায় ৩ ডলারেরও কম দামে। যাতায়াতে Gojek ও Grab-এর মতো অ্যাপ থাকায় ভ্রমণ সহজ ও নিরাপদ।
এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর বালি ভ্রমণের সবচেয়ে ভালো সময় বলে জানিয়েছেন পর্যটন বিশেষজ্ঞরা।
#বালি_ভ্রমণ #ট্রাভেল_২০২৬ #ভ্রমণ
#BaliTravel #Travel2026 #BudgetTrip

