ব্রণের দাগ দূর করতে বিটরুটের ফেসপ্যাক
শীতে ত্বকে ব্রণের প্রবণতা বেড়ে যায়। মুখে ফুস্কুরি বা র্যাশ দেখা দিলে ঘরোয়া উপাদান দিয়েই ত্বকের যত্ন নিতে পারেন। বিশেষ করে বিটরুটের ফেসপ্যাক খুব কার্যকর।
বিটরুটে আছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে হাইড্রেটেড রাখে, উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ/দাগ ছোপ হালকা করে।
ফেসপ্যাক বানানোর উপায়:
একটি টুকরো বিটরুট ব্লেন্ড করুন।
এতে এক চামচ চালের গুঁড়া ও টকদই মেশান।
১০–২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। ফেসপ্যাক শুকিয়ে গেলে হালকাভাবে স্ক্রাব করে ধুয়ে ফেলুন।
রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে সপ্তাহে ২–৩ বার ব্রণ, দাগছোপ এবং বলিরেখা কমবে, ত্বক হবে উজ্জ্বল ও স্বাস্থ্যকর।

