স্বস্তিকা দত্ত লাইভে ক্ষমা চাইলেন বানান ভুলের জন্য
জনপ্রিয় ভারতীয় বাংলা সিরিয়াল ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’–এর অভিনেত্রী স্বস্তিকা দত্ত সম্প্রতি লাইভে এসে দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
এর কারণ, সিরিয়ালের একটি দৃশ্যে ব্ল্যাকবোর্ডে ‘Knowledge’ শব্দের বানান ভুলভাবে ‘Knowlege’ লেখা হয়। নেটিজেনরা ভুলটি দেখে সমালোচনা শুরু করলে স্বস্তিকা সরাসরি লাইভে এসে নিজের ভুল স্বীকার করেন। তিনি বলেন,
“এটা পুরোপুরি আমার ভুল, তবে ভুল তো ভুলই—এটার কোনো অজুহাত নেই। মাত্র কয়েক দিনের মধ্যেই যে পরিশ্রম করা হয়, তাতেও এমন ছোট ভুল হয়ে যেতে পারে।”
স্বস্তিকা আরও জানান, তাড়াহুড়োর কারণে ব্ল্যাকবোর্ডে লেখা সময় এই ভুল হয়েছে। তিনি দর্শকদের অনুরোধ করেন, এই ছোট ভুলের জন্য পুরো টিমকে ট্রল না করা হোক। এছাড়া তিনি বলেন, শিক্ষিকা বিদ্যা ব্যানার্জির চরিত্রের মতো, ভুল করলে শাস্তি নেওয়া উচিত, তাই তিনি ক্ষমা চাচ্ছেন।
সিরিয়ালটি মাত্র কয়েক দিনের মধ্যেই টিআরপি তালিকায় শীর্ষে উঠেছে, যা দর্শকদের ভালোবাসার প্রমাণ।

