বলিউডে ফের জল্পনার কেন্দ্রবিন্দুতে সোনাক্ষী সিনহা। গত মঙ্গলবার রাতে মুম্বাইয়ের এক ঝলমলে অনুষ্ঠানে স্বামী জহির ইকবালের সঙ্গে উপস্থিত হওয়ায় নেটদুনিয়ায় নতুন গুজব ছড়িয়েছে, তারা মা হতে যাচ্ছেন কি না।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, এই আলোচনা শুরু হয় সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে সোনাক্ষী-জহিরের উপস্থিতিকে কেন্দ্র করে। বিশেষ করে অভিনেত্রীর লাল আনারকলি পোশাক এবং কাঁধ থেকে নেমে আসা ওড়না নেটিজেনদের নজর কাড়ে। অনেকের ধারণা, সোনাক্ষী ওড়নার মাধ্যমে তার পেট আড়াল করার চেষ্টা করছেন।
ছবিতে দেখা যায়, জহিরের হাত ধরে রেড কার্পেটে হেঁটে আসার সময় সোনাক্ষী পেটের কাছে হাত দিয়ে পোজ দিয়েছেন। এই আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এবং গুজবকে আরও জোরদার করেছে।
তবে এই জল্পনার বিষয়ে সোনাক্ষী নিজেই মুখ খুলেছেন। তিনি বলেন, “এই মুহূর্তে আমি কোনো কাজ করছি না। ব্যক্তিজীবনে খুব ভালো আছি। তাই এখন এসব গুজবে কান দেব না। যখন আবার কাজে ফিরব, তখন এসব বিষয় নিয়ে কথা বলব। তার আগে নয়।”
এতে স্পষ্ট হয়েছে যে, বর্তমানে অভিনেত্রী নিজের ব্যক্তিজীবনে শান্তি বজায় রাখতে চান এবং মা হওয়ার গুজব শুধুই অপ্রমাণিত কল্পনা।

