আদালতের নিষেধাজ্ঞা কাটিয়ে আনকাট সেন্সর ছাড়পত্র পেল ‘হক’, ৫ দেশে মুক্তির অপেক্ষা

ক্রিয়েশন বিনোদন
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের কারণে আদালতে রিলিজ স্থগিতের আবেদনের পর আলোচিত সিনেমা ‘হক’ অবশেষে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। ভারতের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ব্রিটেনে মুক্তি পাচ্ছে এই সিনেমা।
জানা গেছে, ‘হক’ নির্মিত হয়েছে শাহ বানোর জীবনের ওপর ভিত্তি করে। মুক্তির আগে শাহ বানোর পরিবার আদালতে আবেদন জানায় যে, শরিয়া আইন ভুলভাবে উপস্থাপনার কারণে সিনেমাটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। পরিবারের আইনজীবী তৌসিফ ওয়ারসি জানান, নির্মাতারা পরিবার থেকে কোনো অনুমতি না নিয়ে সিনেমা তৈরি করেছেন।
আইনি জটিলতার কারণে মুক্তির কয়েক দিন আগে নির্মাতারা উদ্বিগ্ন ছিলেন। তবে ৪ নভেম্বর সেন্সর বোর্ডের পর সিনেমাটিকে আনকাট ভার্সনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
‘হক’ সিনেমায় সাজিয়া বানো চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম, এবং তার আইনজীবী আব্বাসের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। সিনেমাটি ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *