ফিফার শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প!

খেলাধুলা
বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং সমাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ফিফা ঘোষণা করেছে নতুন ‘ফিফা শান্তি পুরস্কার’। এবার থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হবে।
আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ২৬তম আসর, যেখানে ৪৮ দল অংশগ্রহণ করবে। তার আগে ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ‘ড্র’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সমাজে শান্তি প্রতিষ্ঠা ও বিশেষ অবদানের জন্য প্রথম ফিফা শান্তি পুরস্কার প্রদান করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, কে প্রথম এই পুরস্কার পাবেন তা ৫ ডিসেম্বরই প্রকাশিত হবে। ইনফান্তিনো বলেন, “বিশ্ব বর্তমানে বিভক্ত। যারা সমাজের জন্য কাজ করছে, তাদের স্বীকৃতি দেওয়া খুবই জরুরি। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
বিশ্বকাপের টিকিট বিক্রির সঙ্গে যুক্ত দাতব্য কার্যক্রমে ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পকেও নিয়োগ দিয়েছে ফিফা। অনুষ্ঠানটি বিশ্বের এক মিলিয়ন মানুষ সরাসরি দেখার প্রত্যাশা করা হচ্ছে।
ফিফা শান্তি পুরস্কার মূলত ফুটবলের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং সমাজকল্যাণে অবদান রাখাদের স্বীকৃতি জানাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *