দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় পাকিস্তানের

খেলাধুলা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় পাকিস্তানের
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জিতল পাকিস্তান। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের জয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান।
শনিবার ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে আবরার আহমেদের দারুন বোলিংয়ে ৩৭.৫ ওভারে মাত্র ১৪৩ রানে গুঁড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সহজ লক্ষ্য তাড়ায় সাইম আইয়ুবের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৪৯ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান। ১৪৪ রানের সহজ লক্ষ্য তাড়ায় শুরুতে ফখর জামান এর উইকেট হারায় পাকিস্তান । ইনিংসের দ্বিতীয় বলেই নান্দ্রে বার্গারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে খালি হাতেই সাজঘরে ফেরেন এই ওপেনার এরপর দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন সাইম আইয়ুব ও বাবর আজম।
রান আউট হয়ে বাবর ৩২ বলে ২৭ রান করে ফিরলেও আক্রমণাত্বক ব্যাটিংয়ে ৩৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সাইম। মোহাম্মদ রিজওয়ানের সাথেও দারুন জুটি গড়েন। ১১ চার ও এক ছক্কায় ৭০ বলে ৭৭ রানের ইনিংস খেলে বিজর্ন ফরটুইনের বলে আউট হয়েছেন সাইম।
পরবর্তীতে সালমানকে সঙ্গে নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেছেন রিজওয়ান। রিজওয়ান অপরাজিত ছিলেন ৪৫ বলে ৩২ রান করে। আরেক ব্যাটার সালমান ২ বলে ৫ রান করেছিলেন। সাউথ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নিয়েছেন ফরটুইন ও বার্গার এর আগে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৭২ রান যোগ করেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও কুইন্টন ডি কক। ৪৫ বলে ৩৯ রান করা প্রিটোরিয়াসকে ফিরিয়ে স্বাগতিকদের প্রথম ব্রেক থ্রু এনে দেন সালমান আলি আগা। এরপর তিনে নামা টনি ডি জর্জি ফেরেন ২ রান করে। এরপর ৬৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া ডি কক ৫৩ রানে ফেরার পর ধস নামে সাউথ আফ্রিকার ব্যাটিং ইউনিটে। শেষ পর্যন্ত ১৪৩ রানে অল আউট হয়েছে সফরকারীরা। পাকিস্তানের হয়ে চারটি উইকেট নিয়েছেন আবরার। দুইটি করে উইকেট পেয়েছেন সালমান ও শাহীন আফ্রিদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *