অভিনয়ে না দেখা যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার

বিনোদন
অভিনয়ে না দেখা যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার
বিনোদন দুনিয়ার পরিচিত মুখ কুসুম শিকদার একসময় ছোট ও বড়—দুই পর্দাতেই নিয়মিত কাজ করতেন। ‘লাল টিপ’, ‘গহিনে শব্দ’ ও ‘শঙ্খচিল’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন। গত বছর ‘শরতের জবা’ সিনেমার মাধ্যমে তিনি আবারও রূপালি পর্দায় ফিরলেও এরপর থেকে তাকে আর কোথাও দেখা যাচ্ছিল না—পর্দায়, এমনকি সোশ্যাল মিডিয়াতেও নয়। এ নিয়ে ভক্তদের কৌতূহলও ছিল অনেক। অবশেষে নীরবতার কারণ জানালেন কুসুম শিকদার।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে তিনি জানান, তিনি হারিয়ে যাননি; বরং নিজের মতো করে ভালো কাজের অপেক্ষায় আছেন। নাটকে ফিরতে তার আগ্রহ নেই, তবে সিনেমার প্রস্তাব তিনি নিয়মিতই পাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থাপকের প্রশ্নে কুসুম বলেন, “নাটক করতে এখন আর আগ্রহ নেই। সিনেমার অনেক প্রস্তাব এসেছে, চাইলে করতে পারতাম। তবে আমি একটু খুঁতখুঁতে। যেসব প্রস্তাব এসেছে, বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয়েছে প্রস্তুতিতে ঘাটতি আছে। তাই সেগুলো করিনি।”
তিনি জানান, ‘শরতের জবা’ মুক্তির পর অন্তত ১২টি সিনেমার প্রস্তাব তিনি পেয়েছিলেন, কিন্তু কোনোটিই তার মানদণ্ডে মেলেনি। গল্প ও প্রস্তুতি পছন্দ হলে তিনি আবারও অভিনয়ে ফিরবেন বলে জানান।
কুসুম আরও বলেন, “আমি ধীরগতির মানুষ। ধীরে কাজ করি। তাড়াহুড়া করে কাজ করলে মান ধরে রাখা যায় না। ‘শরতের জবা’ করতে আমার দুই বছর লেগেছে। ভালো গল্প ও ভালো প্রস্তুতি ছাড়া আমি কাজ করতে চাই না।”
ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি বলেন, তিনি মনকে সতেজ রাখার চেষ্টা করেন, মি/থ্যা বলা এড়িয়ে চলেন, কৃতজ্ঞ থাকতে শিখেছেন এবং ভালোবাসার শক্তিকে লালন করেন। তার বিশ্বাস— অন্তরের সৌন্দর্য মানুষের বাইরের আচরণেও ইতিবাচক প্রভাব ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *