কন্যাসন্তানের বাবা হলেন অপুর্ব

বিনোদন
কন্যাসন্তানের বাবা হলেন অপুর্ব
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপুর্ব বাবা হয়েছেন। শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি নিজেই সুখবরটি জানান। পোস্টে নবজাতকের ছোট্ট হাতের ছবি শেয়ার করে মেয়ের জন্মের খবর প্রকাশ করেন।
এবার কন্যাসন্তানের বাবা হলেন অপুর্ব। নবজাতক আনায়া ও মা শাম্মা দেওয়ান দুজনেই সুস্থ আছেন। মেয়ের নাম রাখা হয়েছে আনায়া।
অপুর্ব লিখেছেন— আলহামদুলিল্লাহ, আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি আমাদের কন্যাসন্তানের আগমন। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।
২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপুর্ব । চার বছর পর তাদের দাম্পত্য জীবনে এলো নতুন অতিথি।
এর আগে ২০১১ সালে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্/ব। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে রয়েছে আয়াশ নামে এক ছেলেসন্তান। আরও আগে অভিনেত্রী প্রভাকেও বিয়ে করেছিলেন তিনি, তবে সে বিয়ে বেশিদিন টেকেনি।
অপূর্বের নবজাতক কন্যার আগমনে ভক্ত ও সহকর্মীদের অভিনন্দনের ঢল নেমেছে সামাজিক মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *