১৪ কেজি স্বর্ণসহ গ্রে/ফ/তার কন্নড় অভিনেত্রী
ভারতের বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণসহ গ্রে/ফ/তার হওয়া কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের ঘটনায় সুপ্রিম কোর্টের সর্বশেষ রায় প্রকাশিত হয়েছে। অভিযুক্ত অভিনেত্রীর করা আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।
২০২৫ সালের ৩ মার্চ বেঙ্গালুরু বিমানবন্দরে স্বর্ণ পা/চা/রের অভিযোগে রান্যা রাওকে গ্রে/ফ/তার করা হয়। এরপর থেকেই তিনি পরপ্পনা অগ্রহারা কারাগারে আ/ট/ক রয়েছেন। একই ঘটনায় গ্রে/ফ/তার হন তার সহযোগী কোন্ডারু রাজু ও সাহিল জৈন।
তদন্তকারী সংস্থার তথ্যমতে, এই তিনজন মিলে একটি স্বর্ণ পা/চা/র চক্র গড়ে তোলেন। দুবাই, উগান্ডাসহ বিভিন্ন দেশ থেকে স্বর্ণ এনে পোশাকের ভেতর লুকিয়ে ভারতে পাচারের চেষ্টা করা হতো। পাশাপাশি হা/ও/য়া/লা পদ্ধতিতে অর্থ লেনদেন পরিচালনা করা হচ্ছিল।
অভিযুক্তদের কাছ থেকে মোট ১৪ কেজি স্বর্ণ জ/ব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২.৫ কোটি রুপি। এছাড়া গ্রে/ফ/তারের সময় রান্যা রাওয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২.৫ কোটি রুপি এবং আনুমানিক ২ কোটি রুপির স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
এর আগে একাধিক নিম্ন আদালতে জামিন আবেদন না/ক/চ হয়ে যাওয়ার পর অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে উচ্চ আদালতে আবেদন করা হয়। তারা কেন্দ্রীয় সরকারের ‘কফিপোসা’ আইনে আ/ট/ক চ্যালেঞ্জ করার পাশাপাশি মামলা খারিজের আর্জি জানান।
তবে সুপ্রিম কোর্ট সব আবেদন খারিজ করে দিয়ে নিম্ন আদালতের আদেশ বহাল রাখার নির্দেশ দিয়েছে। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে এই কন্নড় অভিনেত্রী ও তার সহযোগীদের।

