১২ কোটির গাড়ি কিনে আক্ষেপ বাদশার

বিনোদন

১২ কোটির গাড়ি কিনে আক্ষেপ বাদশার

বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশা বিলাসী জীবনযাপনের জন্য পরিচিত। তবে আবেগের বশে নেওয়া একটি সিদ্ধান্ত যে কতটা অনুশোচনার কারণ হতে পারে, তা এবার নিজেই স্বীকার করেছেন তিনি। প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে রোলস রয়েস কুলিনান সিরিজ–২ গাড়ি কেনার পর আক্ষেপে ভুগছেন এই তারকা।

এক সাক্ষাৎকারে বাদশা জানান, কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ গাড়িটি কিনে ফেলেছিলেন। গাড়ি কেনার পর কয়েক মিনিট নিজেকে বিশেষ অনুভব করলেও খুব দ্রুত সেই অনুভূতি মিলিয়ে যায়। তার ভাষায়, সবচেয়ে দামি জিনিসটি হাতে চলে আসার পর মনে হয়—এরপর আর কী চাইব। এখান থেকেই আফসোসের শুরু।

এই গাড়ি কেনার মাধ্যমে তিনি মুকেশ আম্বানি ও শাহরুখ খানের মতো অল্প কয়েকজন তারকার তালিকায় জায়গা করে নিলেও মানসিক শান্তি পাননি বলে জানান বাদশা। পোশাক ও বিলাসী জিনিস কেনার ক্ষেত্রে আবেগপ্রবণতা তার পুরোনো অভ্যাস বলেও স্বীকার করেন তিনি।

#বাদশা #বলিউড #বিনোদন_সংবাদ
#Badshah #BollywoodNews #CelebrityLife

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *