গলায় পারফিউম ব্যবহার, ক্ষতির ঝুঁকি কতটা
দৈনন্দিন জীবনে গলায় বা ঘাড়ে পারফিউম ব্যবহার অনেকের কাছেই অভ্যাসে পরিণত হয়েছে। বিয়ে, পার্টি কিংবা অফিস—বাইরে বের হওয়ার আগে সুগন্ধি ছাড়া যেন চলেই না। তবে এই সাধারণ অভ্যাস নিয়েই সম্প্রতি সামাজিক মাধ্যমে দেখা দিয়েছে ব্যাপক আলোচনা ও উদ্বেগ। অনেকেই দাবি করছেন, ঘাড়ে পারফিউম ব্যবহার করলে ত্বকের ক্ষ/তি থেকে শুরু করে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বিষয়টি সত্যিই কতটা ভয়ংকর, তা নিয়ে মত দিয়েছেন চিকিৎসকরা।
ডার্মাটোলজি কনসালট্যান্ট ডা. মীনু মালিক জানান, বেশিরভাগ পারফিউমেই উচ্চমাত্রার অ্যালকোহল ও কৃত্রিম সুগন্ধি উপাদান থাকে। ঘাড়ের ত্বক তুলনামূলকভাবে পাতলা হওয়ায় সেখানে নিয়মিত পারফিউম ব্যবহার করলে স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে লালচে ভাব, চুলকানি, র্যা/শ এমনকি দীর্ঘমেয়াদি কালচে দাগও তৈরি হতে পারে।
চিকিৎসকদের মতে, অনেক পারফিউম সূর্যালোকের সংস্পর্শে এলে ফটোসেনসিটিভ প্রতিক্রিয়া তৈরি করে। ফলে রোদে বের হলে ঘাড়ে দাগ পড়ার ঝুঁকি বেড়ে যায়, যা সহজে দূর হয় না। যদিও সরাসরি থাইরয়েড বা হরমোন নষ্ট হওয়ার বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে সংবেদনশীল জায়গায় নিয়মিত রাসায়নিক প্রয়োগ ঝুঁকি বাড়াতে পারে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, পারফিউম সরাসরি ঘাড়ে না দিয়ে পোশাকে হালকা স্প্রে করা ভালো। ত্বকে ব্যবহার করতে চাইলে কবজি বা হাঁটুর পেছনের অংশ তুলনামূলকভাবে নিরাপদ। অতিরিক্ত ব্যবহারের বদলে সচেতন থাকাই সবচেয়ে ভালো বলে মনে করছেন চিকিৎসকরা।
#স্বাস্থ্য_পরামর্শ #পারফিউম #ত্বকের_যত্ন
#HealthAwareness #PerfumeUse #SkinCare

