ঘনঘন মাথাব্যথা কি বড় অসুখের ইঙ্গিত

লাইফ স্টাইল

ঘনঘন মাথাব্যথা কি বড় অসুখের ইঙ্গিত

প্রায়ই মাথাব্যথায় ভোগেন—এমন মানুষের সংখ্যা আমাদের সমাজে কম নয়। অনেকেই এটিকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করেন কিংবা চিকিৎসকের পরামর্শ ছাড়াই ব্যথানাশক ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি পান। তবে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে বারবার মাথাব্যথা হওয়া কোনো গুরুতর রো/গের প্রাথমিক লক্ষণও হতে পারে, যা অবহেলা করলে ভবিষ্যতে বড় ঝুঁকিতে ফেলতে পারে।

বিশেষ করে ব্রে/ন টিউমারের ক্ষেত্রে মাথাব্যথা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে দেখা যায়। এই ধরনের ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকে এবং সাধারণ ঘরোয়া উপায় বা ওষুধে পুরোপুরি কমে না। মাথাব্যথার সঙ্গে খিঁ/চুনি, চোখে ঝাপসা দেখা, শরীরের এক পাশ দুর্বল হয়ে যাওয়া, আচরণগত পরিবর্তন বা মুড সুইং দেখা দিলে বিষয়টি আরও গুরুতর হয়ে উঠতে পারে। চিকিৎসকদের মতে, শরীরের অন্য কোনো অঙ্গে ক্যান্সা/র থাকলেও তা মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে। তাই দীর্ঘদিন ধরে মাথাব্যথা থাকলে দেরি না করে দ্রুত নিউরোলোজিস্টের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

#স্বাস্থ্য_সতর্কতা #মাথাব্যথা #ব্রেন
#HealthAwareness #HeadacheProblem #BrainHealth

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *