স্মিতা পাটিলের বায়োপিক নিয়ে মুখ খুললেন চিত্রাঙ্গদা
বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং কম কাজ করলেও বেছে বেছে কাজ করার জন্য পরিচিত। সম্প্রতি স্মিতা পাটিলের বায়োপিকে তাকে দেখা যেতে পারে— এমন গুঞ্জনে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।
চিত্রাঙ্গদার সঙ্গে প্রয়াত অভিনেত্রী স্মিতা পাটিলের মুখের আদলে মিল রয়েছে বলে অনেকেই মনে করেন। এই প্রসঙ্গে চিত্রাঙ্গদা বলেন, বহু মানুষ তাকে জানিয়েছেন যে তার মুখের গড়ন নাকি স্মিতাজির সঙ্গে মিলে যায়। এমনকি স্মিতা পাটিলের ছেলে প্রতীক পাটিলও একবার ভুল করে মাদার্স ডে উপলক্ষে চিত্রাঙ্গদার ছবি পোস্ট করেছিলেন।
এই ঘটনার কথা স্মরণ করে চিত্রাঙ্গদা বলেন, ছবিটি দেখে তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। তিনি আরও জানান, সুযোগ পেলে স্মিতা পাটিলের চরিত্রে অভিনয় করতে তার আপত্তি নেই। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বায়োপিকের প্রস্তাব চূড়ান্ত হয়নি।
বলিউডে নারীপ্রধান চরিত্র ও বায়োপিকের চাহিদা বাড়ার এই সময়ে স্মিতা পাটিলের জীবন নিয়ে সিনেমা হলে দর্শকদের আগ্রহ থাকবে বলেই মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।
#চিত্রাঙ্গদা_সিং #স্মিতা_পাটিল #বলিউড #বায়োপিক
#ChitrangadaSingh #SmitaPatil #Bollywood

