অত্যাবশ্যক ওষুধের নতুন তালিকা, যুক্ত হলো ১৩৬টি
দেশের সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে অত্যাবশ্যক ওষুধের নতুন তালিকা প্রকাশ করেছে সরকার। এই তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে ১৩৬টি ওষুধ। ফলে মোট এসেনশিয়াল ড্রাগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, নতুন তালিকাভুক্ত সব ওষুধের মূল্য সরকার নির্ধারণ করবে এবং বর্তমান সরকারের মেয়াদেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।
ডা. সায়েদুর রহমান জানান, ক্যান্সারের ওষুধ আপাতত এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ দীর্ঘমেয়াদি রোগের গুরুত্বপূর্ণ ওষুধগুলো তালিকায় রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে ওষুধের দাম নিয়ন্ত্রণে না থাকায় অনেক ওষুধ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এসেনশিয়াল ড্রাগের সংখ্যা বাড়ানোর গাইডলাইন ইতোমধ্যে কেবিনেট অনুমোদন দিয়েছে। এর ফলে ওষুধের বাজারে শৃঙ্খলা ফিরবে এবং চিকিৎসা ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে।
#অত্যাবশ্যক_ওষুধ #চিকিৎসা #স্বাস্থ্য #বাংলাদেশ
#EssentialDrugs #Healthcare #Bangladesh

