আপনি জিতে গেছেন হাদি: ইরফান সাজ্জাদ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃ/ত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আপনি জিতে গেছেন হাদি।’
স্ট্যাটাসে ইরফান সাজ্জাদ লেখেন, ‘আপনি বলেছিলেন—সংসদ নির্বাচনে ৫০০ ভোট পেলেও সেটাই আলহামদুলিল্লাহ। অথচ আজ লাখ লাখ মানুষ আপনাকে ঘিরে সংসদ ভবনের সামনে হাজির। বছরের পর বছর রাজনীতি করা কেউ কি বুকের ওপর হাত রেখে বলতে পারবে, তার মৃ/ত্যুর পর এমন উপস্থিতি হবে?’
তিনি আরও লেখেন, ‘রাজনীতি হওয়া উচিত মানুষের অধিকারের জন্য, দেশের জন্য। আবারও বলি—আপনি জিতে গেছেন হাদি। দেশকে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
শুক্রবার ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় অংশ নেন লাখো মানুষ। শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্ন এলাকায় তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গু/লি করে দু/র্বৃ/ত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মা/রা যান।

