স্ত্রী নয়, এখনো জাহিরের বান্ধবী ভাবতে ভালো লাগে: সোনাক্ষী সিনহা

বিনোদন
স্ত্রী নয়, এখনো জাহিরের বান্ধবী ভাবতে ভালো লাগে: সোনাক্ষী সিনহা
অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল ২০১৩ সালে সালমান খানের একটি পার্টিতে প্রথম সাক্ষাৎ করেছিলেন। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয় এবং ২০২৪ সালের ২৩ জুন তারা সাতপাকে বাঁধা পড়েন।
সম্প্রতি অভিনেত্রী সোহা আলী খানের পডকাস্টে সোনাক্ষী তার ব্যক্তিজীবন এবং সম্পর্কের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, প্রেমের তিন বছর পার হওয়ার পর তাদের সম্পর্কের মাঝে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়েছিল। সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য তারা কাপল থেরাপি নেন। মাত্র দুটি সেশনের মাধ্যমে তারা আবার নিজেদের জায়গায় ফিরে আসতে সক্ষম হন।
বিয়ের পরও সোনাক্ষী জানান, নিজেকে এখনও ‘স্ত্রী’ নয়, বরং জাহিরের ‘বান্ধবী’ ভাবতেই ভালো লাগে। বিয়ে তার জীবন খুব একটা বদলায়নি; বরং জীবনের ছোট খুঁটিনাটি বিষয়গুলো একজন আস্থাভাজন সঙ্গীর সঙ্গে ভাগ করে নিতে পেরে জীবন আরও সুন্দর হয়ে উঠেছে। তিনি বলেন, জাহির তার সবচেয়ে বড় সমর্থন ও শক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *