সন্ত্রা/স ও মাফি/য়ার বিরুদ্ধে অবস্থান পরিষ্কার হলেই জোটে যাওয়ার সিদ্ধান্ত – নুরুল হক নুর

রাজনীতি
আগামী দিনে দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রা/স, চাঁ/দা/বাজ ও মাফি/য়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হওয়ার পরই গণ অধিকার পরিষদ কোনো জোটে যাবে কি না, তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর। শনিবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের ছোট যমুনা ব্রিজ সংলগ্ন প্রধান সড়কে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, যে সময় দেশের মানুষের কথা বলা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, সেই সময় ছাত্র-যুবক-তারুণ্য মিলে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন রাজনীতি শুরু করেছিল। সেই পথ ধরে আজ গণ অধিকার পরিষদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। তিনি বলেন, দেশে আর যেন কোনো ফ্যা/সি/স্ট সরকার না হয়, সেই লক্ষ্যেই কাজ করছে গণ অধিকার পরিষদ। জনগণের টাকায় পরিচালিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থেকে জনগণের পক্ষে কাজ করতে পারে—এ জন্যই স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে দলটি।
ডাকসুর সাবেক ভিপি আরও বলেন, কোনো রাজনৈতিক দলই সন্ত্রা/স ও চাঁ/দাবা/জমুক্ত রাজনীতি করতে প্রতিশ্রুতিবদ্ধ নয়, কারণ তারা ভোটকেন্দ্র দখলে রাখতে এসব চক্রকে ব্যবহার করে। তাই গণ অধিকার পরিষদ চায় গণ-অভ্যুত্থান-পরবর্তী একটি ঐক্যমতের সরকার গঠন করতে, যা দেশকে মাদ/ক, সন্ত্রা/স ও চাঁ/দাবা/জমুক্ত সমৃদ্ধ ভবিষ্যতের পথে নিয়ে যাবে। পথসভায় আরও বক্তব্য দেন রংপুর বিভাগের সমন্বয়ক ও ফুলবাড়ী-পার্বতীপুর আসনের সম্ভাব্য প্রার্থী শাহজাহান চৌধুরী, উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, দিনাজপুর জেলা সভাপতি শফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ শোভন, মেহেদি হাসান, রাফসান জানি ও নাদিম এম জিসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *