এতিমদের সঙ্গে ইফতার জোবাইদা-জাইমা
রাজধানী ঢাকার ভাসানটেক ও কড়াইল এলাকায় প্রথম রোজায় এতিম শিশু ও অসহায় নারীদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
বৃহস্পতিবার পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতার, রাতের খাবার ও সেহরির আয়োজন করেন তারা। রাজধানীর পশ্চিম ভাসানটেক থানাধীন জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এতিম শিশুদের খোঁজখবর নেন।
ইফতার মাহফিলে এলাকার বয়োজ্যেষ্ঠ নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন জাইমা রহমান। শিশুদের শিক্ষা, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন। আয়োজকরা জানান, রমজানজুড়ে নিয়মিত খাবারের এই উদ্যোগ সুবিধাবঞ্চিতদের জন্য বড় সহায়তা হবে।
#জোবাইদা_রহমান #জাইমা_রহমান #রমজান #ঢাকা১৭ #ভাসানটেক
#ZubaidaRahman #ZaymaRahman #Ramadan2026 #Dhaka17 #Iftar

