জাতীয় নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে বড় আকারের পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজাবস।
বৈঠকে নির্বাচন পরিবেশ, সমান সুযোগ, গণভোট এবং নিরাপত্তা ব্যবস্থাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। ইইউ প্রতিনিধি বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে তারা ঐতিহাসিক হিসেবে দেখছেন।
প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বডি-ওর্ন ক্যামেরা ও সিসিটিভি নজরদারি।
#জাতীয়_নির্বাচন #ইইউ #গণতন্ত্র
#BangladeshElection #EUObservers #Democracy

