ভারতে শুটিং বাতিল, শ্রীলংকায় ঝুঁকছেন ঢালিউড পরিচালকরা

বিনোদন

ভারতে শুটিং বাতিল, শ্রীলংকায় ঝুঁকছেন ঢালিউড পরিচালকরা

ভারতে একের পর এক শুটিং বাতিল হওয়ায় শ্রীলংকার দিকে ঝুঁকছেন বাংলাদেশের সিনেমা পরিচালকরা। চলতি মাসে ভারতে শুটিং শুরুর কথা থাকলেও ভিসা জ/টিলতা ও যাতায়াত সমস্যার কারণে লোকেশন পরিবর্তন করা হয়েছে।

শাকিব খানের ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদের ‘রাক্ষস’ সিনেমার শুটিং এখন শ্রীলংকায় হচ্ছে। নির্মাতারা জানিয়েছেন, ভারতের মতো ভৌগোলিক পরিবেশ এবং নিরাপদ শুটিং সুবিধা পাওয়ায় বিকল্প হিসেবে শ্রীলংকাকেই বেছে নেওয়া হয়েছে।
নির্মাতারা আশা প্রকাশ করেছেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হলে ভবিষ্যতে আবার ভারতেই শুটিংয়ে ফিরবেন।

#ঢালিউড #সিনেমা_শুটিং #শ্রীলংকা
#Dhallywood #FilmShooting #SriLanka

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *