যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতির পক্ষে

রাজনীতি
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জনগণ প্রাধান্য দিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে। রয়টার্স ইপসোসের করা জরিপ অনুযায়ী, উত্তরদাতাদের ৫৯ শতাংশ ফিলিস্তিন রাষ্ট্রের মার্কিন স্বীকৃতির পক্ষে, যেখানে মাত্র ৩৩ শতাংশ বিরো/ধিতা করেছেন। বাকিরা অনিশ্চিত বা প্রশ্নের উত্তর দেননি।
জরিপের তথ্য অনুযায়ী, ডেমোক্রেটদের মধ্যে ৮০ শতাংশ এবং রিপাবলিকানদের মধ্যে ৪১ শতাংশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। যদিও ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির ৫৩ শতাংশ ফিলিস্তিনের বিরো/ধিতা করেছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গা/জায় ইসরায়েলি বাহিনীর হাম/লায় ৬৭ হাজারের বেশি মানুষ মা/রা গেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। শহরটি নির্বিচার বো/মাব/র্ষ/ণে ধ্বং/স হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো — ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
এ অবস্থায় যুক্তরাষ্ট্রের ওপরও ক্রমবর্ধমান চাপ তৈরি হচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *